মঙ্গলবার ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 16, 2026
June 16, 2026
জাতীয়
জাতীয়

হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু

Published: June 16, 2026 at 12:01 PM
হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু

সারা দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৩৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও ৫৬৪ জন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ জন মারা গেছে ঢাকায়। আর রাজশাহী বিভাগের ৮৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৬ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। গত একদিনে হামের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৪২ জন রোগী এসেছে। রংপুরে আর সবচেয়ে কম ২৮ জন ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ৯২৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। আর পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫২৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।