বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব? ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

চাঁপাইনবাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন

Published: June 09, 2026 at 12:54 PM
চাঁপাইনবাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঙ্গারামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)| তিনি ওই গ্রামের হিরাস উদ্দীনের ছেলে| আজ ভোররাত ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান| মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন| মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে গঙ্গারামপুর ভাটাটোলা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়| দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) গোপাল চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু,নেফাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ|