বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমে মেন্টর তৈরি করছে ডিএনসি সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা প্রতিহত; সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত গরমে আম খেলে মিলবে অনেক উপকার অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী ৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী
Printed on: June 17, 2026
June 13, 2026
খেলাধুলা
খেলাধুলা

দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ

Published: June 13, 2026 at 11:41 AM
দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) কাপে নেপালের বিপক্ষে ৩৯-২৫ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩ জুন (শনিবার) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে তিন ম্যাচের মধ্যে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়। আগামীকাল (রবিবার) দুপুর ১টায় রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেবে দাই বোম। ডেভিড বোমের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন তিনি।ম্যাচে উভয় খেলোয়াড়ই সাতটি করে গোল করেন। পুরো ম্যাচজুড়েই বাংলাদেশ নিজেদের আধিপত্য বজায় রেখেছিল। তবে আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ গোল করা জেবে দাই বোম এই ম্যাচে ততটা সাবলীলভাবে গোল করতে পারেননি। তার আগের পারফরম্যান্স দিয়ে তৈরি হওয়া উচ্চ প্রত্যাশা পূরণ করতে পারেননি।