বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রমে মেন্টর তৈরি করছে ডিএনসি সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর সীমান্তে আবারো পুশইনের চেষ্টা প্রতিহত; সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত গরমে আম খেলে মিলবে অনেক উপকার অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী ৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী
Printed on: June 17, 2026
June 13, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় জয়ে পুরো দলের প্রশংসায় কোচ পচেত্তিনো

Published: June 13, 2026 at 11:38 AM
বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় জয়ে পুরো দলের প্রশংসায় কোচ পচেত্তিনো

সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ স্বপ্নের মতো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় পচেত্তিনোর শিষ্যরা। দলের বড় জয়ের কৃতিত্ব কারো একার নয়, দলের সম্মিলিত প্রচেষ্টা এই অর্জন বললেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। লস অ্যাঞ্জেলেসের এক রোমাঞ্চকর লড়াইয়ে উপহার দিয়ে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে বিধ্বস্ত করেছে। যেখানে ফোলারিন বালোগুন জোড়া গোল করেন, জিও রেইনা শেষ মুহূর্তে একটি দুর্দান্ত গোল করার পাশাপাশি ম্যাচের শুরুতে একটি আত্মঘাতী গোলও অবদান রয়েছে তার। খেলা পরবর্তী সংবাদ সম্মেলনে মার্কিন তারকা ক্রিশ্চিয়ান পুলিসিকের পারফরম্যান্স নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘শুধু বালো বা অন্য কোনো খেলোয়াড়ই ভালো খেলেনি। পুরো দলটা অসাধারণ ছিল। শুধু শুরুর একাদশই নয়, তাদের আশেপাশের এবং বেঞ্চে থাকা সব খেলোয়াড়ই ভালো করেছেন। এটা একটা সম্মিলিত পারফরম্যান্স ছিল। অবশ্যই, সেও ভালো খেলেছে বলে যোগ করেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ৭০হাজার দর্শকেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পচেত্তিনো। তবে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য বিশ্বকাপ আয়োজকদের মতো মার্কিন জনগণ এই টুর্নামেন্ট নিয়ে ততটা আগ্রহী নয়। বিশেষ করে চলমান এনবিএ ফাইনালের কারণে ফুটবল থেকে মনোযোগ সরে যাওয়ায়; তা সত্ত্বেও লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।