শুক্রবার ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২ নাচোলে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত অবহেলা করলেই বিপদ সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি পূর্ণদৈর্ঘ্য প্রেম নিয়ে আদনান আল রাজীব ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর
Printed on: June 12, 2026
June 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর

Published: June 12, 2026 at 12:06 PM
প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর

আর্জেন্টিনার সমর্থকদের জন্য বড় সুখবর। ‘বাজপাখি’খ্যাত দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে প্রস্তুত। আঙুলের চোট নিয়ে শঙ্কা থাকলেও সর্বশেষ মেডিকেল পরীক্ষায় তিনি খেলার জন্য ফিট বলে বিবেচিত হয়েছেন। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুল-এর তথ্য অনুযায়ী, মার্টিনেজ তার চোট থেকে সফলভাবে সেরে উঠেছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত। টেস্টের পর আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফ তার ডান হাতের রিং ফিঙ্গারের প্লাস্টার খুলে দিয়েছেন। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন মার্টিনেজ। প্রথমবারের মতো তিনি গ্লাভস পরে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন, যা তার খেলার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। এর আগে আঙুলের হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে তার বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সর্বশেষ অগ্রগতিতে স্বস্তি পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি এবং আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৭ জুন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে, যেখানে গোলবারের নিচে মার্টিনেজকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন অত্যন্ত উজ্জ্বল।