শুক্রবার ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২ নাচোলে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত অবহেলা করলেই বিপদ সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি পূর্ণদৈর্ঘ্য প্রেম নিয়ে আদনান আল রাজীব ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর
Printed on: June 12, 2026
June 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু

Published: June 12, 2026 at 02:16 PM
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু


সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে  জেসমিন ওরফে কারিমা   ইসরাত খাতুন ওরফে বুড়ি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। জেসমিন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী টিকলির চর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং ইসরাত একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে। পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে পরিবার স্থানীয়দের অগোচরে বাড়ির অদূরে বাখর আলী ঘাটে গোসল করতে নামে শিশু। এর মধ্যে সাঁতার না জানা জেসমিন   ইসরাত পানিতে ডুবে গেলে সাথে থাকা মাহিন নামে অপর এক শিশু বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য এলাককাবাসী নদীতে তল্লাশী শুরু করে। কিন্তু শিশু দুজনের খোঁজ না মিললে দুপুর পৌনে ১২টার পর ফায়ার সাাির্ভসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাজশাহী থেকে ঘটনাস্থালে পৌঁছে বিকাল পৌনে ৩টার দিকে প্রথমে জেসমিনকে পরে বিকাল সাড়ে ৪টার দিকে ইসরাতকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। ডুবুরী লীডার আব্দুর রাজ্জাক বলেন, জেসমিনকে  দ্রতই উদ্ধার করা গেলেও  ইসরাত কে উদ্ধারে ঘন্টা সময় লাগে। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন  দুই শিশুর পদ্মায় ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এছাড়া নৌ-পুলিশ মরদেহ উদ্ধার সহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।