সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের। শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনায় একজন মারা যায়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৫১ জন। নিশ্চিত হামে মৃত্যু হয় ৯২ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬।অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ১৮৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে: মঈন খানবিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে: মঈন খান নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রীনভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৫ হাজার ২৭৫ জন। গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু
ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২
নাচোলে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত অবহেলা করলেই বিপদ
সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে অর্থমন্ত্রী
হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি
পূর্ণদৈর্ঘ্য প্রেম নিয়ে আদনান আল রাজীব
ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক
প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর
Printed on: June 12, 2026
June 12, 2026
জাতীয়
হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু
Jun 12, 2026
ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২
Jun 12, 2026