শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 24, 2026
June 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২

Published: June 12, 2026 at 02:15 PM
ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২


চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাজাতীয় ৩২০ বোতল 'এসকাফ' এবং 'চকোপ্লাস' সিরাপ জব্দ ও ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃতরা হলো, শিবগঞ্জের বিশ্বনাথপুর কদমতলার তোজাম্মেল আলীর ছেলে ইমন আলী ও মনাকষা নামোটোলার মৃত অনিল সিংহের ছেলে  চন্দন সিংহ। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানন্দা সেতু সংলগ্ন টোলঘর এলাকা থেকে এসকাফ এবং 'চকোপ্লাস' সিরাপ জব্দ ও দুই জনকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।