শুক্রবার ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২ নাচোলে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত অবহেলা করলেই বিপদ সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি পূর্ণদৈর্ঘ্য প্রেম নিয়ে আদনান আল রাজীব ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর
Printed on: June 12, 2026
June 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে বনানী ক্লাবে বর্ণাঢ্য আয়োজন

Published: June 12, 2026 at 11:24 AM
ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে বনানী ক্লাবে বর্ণাঢ্য আয়োজন

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বনানী ক্লাব লিমিটেড-এর উদ্যোগে ক্লাবের ব্যাংকুয়েট হলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বনানী ক্লাব বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে নটার দিকে ক্লাবের ব্যাংকুয়েট হলে সদস্য ও তাদের পরিবারের জন্য এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে ক্লাবের বৃহৎ পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনানী ক্লাব লিমিটেড-এর সভাপতি রুবেল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালক (প্রশাসন) মাকিন-উর-রশিদ (রসি) এবং পরিচালক (অর্থ) অনিক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক নাজিয়া বরকত, ফারজানা রওশন, সৈয়দ আহসানুল আপন, এস. এম. শামসুদ্দিন বাহার, মো. মনিরুল ইসলাম চৌধুরী, মো. ফারহান জামান, মো. জাকারিয়া হাবিব এবং মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী পর্ব শেষে ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উৎসবমুখর পরিবেশে জায়ান্ট এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন। ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।