বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব? ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 09, 2026
খেলাধুলা
খেলাধুলা

ব্রাজিল ম্যাচের আগে দুশ্চিন্তায় মরক্কো, চোটে অনিশ্চিত মাজরাউই

Published: June 09, 2026 at 10:19 AM
ব্রাজিল ম্যাচের আগে দুশ্চিন্তায় মরক্কো, চোটে অনিশ্চিত মাজরাউই

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেতে পারে মরক্কো। দলের অন্যতম নির্ভরযোগ্য রক্ষণভাগের খেলোয়াড় নুসাইর মাজরাউই চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নরওয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাঁধে চোট পান ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। ম্যাচের ২৮ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। ফলে ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে মরক্কোর বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। মরক্কোর বর্তমান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাজরাউই। ২০২২ বিশ্বকাপে দলটির ঐতিহাসিক সেমিফাইনালে ওঠার পেছনেও বড় ভূমিকা ছিল তার। তিনি অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে গড়ে তুলেছেন শক্তিশালী রক্ষণজুটি। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া মাজরাউই দীর্ঘ ১৪ বছর আয়াক্সে কাটানোর পর ২০২২ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে। দুই বছর পর পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রথম মৌসুমে দারুণ খেললেও দ্বিতীয় মৌসুমে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি।


তবু মৌসুমের শেষভাগে দলে জায়গা ফিরে পান তিনি। নিজের সেরা সময়ে দুই পায়ে সমান দক্ষ এই ডিফেন্ডার বল নিয়ন্ত্রণ, চাপের মধ্যে খেলা এবং কৌশলগত বোঝাপড়ার জন্য পরিচিত। ডান ও বাঁ দুই প্রান্তেই খেলতে পারেন তিনি। মাজরাউই নিজেও ডান প্রান্তে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর ভাষায়, ওই অবস্থানে খেললে সবকিছু স্বাভাবিকভাবে আসে এবং খেলাটা আরও উপভোগ করতে পারেন। ২০১৮ সালে মালাউইয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মাজরাউইয়ের। এরপর মরক্কোর হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। নতুন কোচ মোহাম্মদ ওহাবির অধীনে এখন তিনি দলের অবিচ্ছেদ্য অংশ। মরক্কোর শক্তির মূল জায়গা তাদের রক্ষণভাগ। আফ্রিকা কাপের সর্বশেষ আসরে মাত্র দুটি গোল হজম করেছিল দলটি। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে মাজরাউইয়ের চোট মরক্কো শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। তবে স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে পরের দুই গ্রুপ ম্যাচে মরক্কোকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা। আর সেই আত্মবিশ্বাসের বড় কারণও নুসাইর মাজরাউইদের মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ফুটবলাররা।