আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং দলের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়াসন। তিন ফরম্যাটেই লম্বা সময় ধরে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ছিলেন উইলিয়ামসন। নিজের সময়ের বিশ্বের সেরাদের কাতারেও ছিল এই কিংবদন্তির নাম। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এই কিউই তারকা। শুক্রবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। উইলিয়ামসনের এই ঘোষণার মধ্য দিয়ে তার ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটলো। নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। তিন সংস্করণে তার সংগ্রহ ১৯,৩৪৬ রান। করেছেন ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি। জানা যায়, ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে তিন সংস্করণে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তার অধীনে নিউজিল্যান্ড দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনালে খেলেছে। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে। এ বিষয়ে উইলিয়ামসন বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম, তবে গত কয়েক দিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমি সবসময়ই একটা তীব্র তাড়না এবং ক্ষুধা অনুভব করেছি এবং নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, এটা ভেবে আমি গর্ববোধ করি। নিজেকে ভাগ্যবান মনে করে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘এর চেয়ে কম কিছু নিয়ে খেলা চালিয়ে যাওয়াটা ঠিক হতো না এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে নিজের সিদ্ধান্তে (সম্মানের সাথে) বিদায় নিতে পারছি। নিউজিল্যান্ডকে নিয়ে বেশ আশাবাদী উইলিয়ামসন, ‘এই দলটা যেদিকে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি বেশ আশাবাদী। নিউজিল্যান্ডের এই দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু করার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। এটি এমন একটি দল যাকে আমি ভালোবাসি এবং এতদিন এই দলের অংশ হতে পেরে নিজেকে অবিশ্বাস্য রকমের ভাগ্যবান মনে করি। এটি সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। এর আগে, গত নভেম্বরেই টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন উইলিয়ামসন। ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন উইলিয়ামসন। পাশাপাশি রেকর্ড চারবার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন। হঠাৎ এই অবসরের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশে তাকে আর পাচ্ছে না নিউজিল্যান্ড। তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখন জানানো হয়নি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু
ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২
নাচোলে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত অবহেলা করলেই বিপদ
সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে অর্থমন্ত্রী
হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি
পূর্ণদৈর্ঘ্য প্রেম নিয়ে আদনান আল রাজীব
ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক
প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর
Printed on: June 12, 2026
June 12, 2026
খেলাধুলা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু
Jun 12, 2026
ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২
Jun 12, 2026