ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে| ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এবং ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়| আজ সকালে উপজেলা মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেনের সভাপতিত্বে ¯^াগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী| এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রতিনিধিগণ সহ সুধীজনরা| উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুল ইসলামের সঞ্চালনায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ভোলাহাট শাখার ব্যবস্থাপক খন্দকার হাবিব আনোয়ার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ আলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিঞা, ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান| বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই| কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি কৃষি সেবার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সমšি^তভাবে কাজ করার আহ্বান জানান তারা| পাশাপাশি, পার্টনার কংগ্রেস কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নেফাজ উদ্দীনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
কেমন আছেন জুনিয়র এনটিআর
আসিয়ান অঞ্চলে ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ
শরিয়তপুরের হত্যা ও বিস্ফোরক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
আলী আশরাফ বাবুর জানাজা সম্পন্ন
দেশে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
Printed on: August 15, 2026
June 11, 2026
ভোলাহাট
ভোলাহাটে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
সর্বশেষ খবর
প্রতারণার অভিযোগ সেলেনা গোমেজের বিরুদ্ধে
Aug 14, 2026
আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
Aug 14, 2026
কেমন আছেন জুনিয়র এনটিআর
Aug 14, 2026