ভোলাহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমšি^ত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেন| এপ্রকল্পের উপজেলা সমš^য়কারী সন্ধ্যা রানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ| কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলার এনজিও সংস্থার প্রধান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা| এসময় গ্রাম আদালত বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের করনীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়| এছাড়া অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন| একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে সমšি^ত পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়| উল্লখ্য বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
June 09, 2026
ভোলাহাট
ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026