অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।আজ মিরপুরের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দ্বিতীয় ওভারেই পেসার নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ। তবে দ্রুতই ঘুরে দাঁড়ান তামজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। মাত্র ৪১ বলে ছয় চার ও এক ছক্কায় অর্ধশতক পূরণ করেন তামজিদ। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে শান্ত ৮৬ বলে ৬৭ রান করে দলকে মজবুত ভিত এনে দেন। মাঝে নেমে ব্যর্থ হন লিটন দাস। এরপর ইনিংসের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর দলে ফিরে দারুণ ব্যাটিং করেন তিনি। তার সঙ্গে জুটি গড়েন তাওহীদ হৃদয়, যদিও হৃদয়ের ইনিংস ছিল ধীরগতির। শেষদিকে মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন তাসকিন আহমেদ, তিনি ১৬ বলে ২০ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাথান এলিস, ৩৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া ম্যাথিউ রেনশ ও লিয়াম স্কট দুটি করে এবং জেভিয়ার বার্টলেট একটি উইকেট নেন।
শিরোনাম
শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়
গোমস্তাপুরে খাস জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত: ১৮
চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির শুভেচ্ছা
ভোলাহাটে র্যাবের অভিযানে সিলেট থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
ম্যানেজমেন্টের ভুলে ম্যাচ মিস এলপিএল ছাড়ার হুমকি শাহীনের
আধুনিক ক্রিকেট থেকে পাকিস্তান ‘অনেক পিছিয়ে’
এসডিজি অর্জনে আগামী পাঁচ বছরে বাংলাদেশের প্রয়োজন ৪২১ বিলিয়ন ডলার
সূর্যবংশীর আরও একটি ফিফটি এগোচ্ছে ভারত
Printed on: July 27, 2026
June 09, 2026
খেলাধুলা
অস্ট্রেলিয়াকে ২৮৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সর্বশেষ খবর
শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন
Jul 26, 2026