গোমস্তাপুর উপজেলায় খাস জমির দখল নিয়ে বিবাদমান দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ১৮ জন আহত হয়েছেন| এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৬ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ৪ জনকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে| ৮ জনকে ¯^াস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের চরই বিল এলাকার প্রায় ২০ বিঘা জমি নিয়ে সংঘর্ষ বাধে|
সংশ্লিস্ট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেন, জমিটি মূলত: হিন্দু সম্পত্তি| আগের পক্ষ জমিটি সরকারের নিকট থেকে বন্দবোস্ত নিয়ে চাষাবাদ করছিল| সরকার পরিবর্তনের পর নতুন পক্ষ জমিটি বন্দোবস্ত নেয় এবং দখল নিতে গেলে সংঘর্ষ বাধে|
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ওই খাস জমি জমি নিয়ে দুপক্ষের পূর্ব বিরোধ ছিল| আজ তা সংঘর্ষে রুপ নেয়| ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে| এখনও কোন পক্ষ থানায় কোন অভিযোগ করেন নি বলেও জানান ওসি|