চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। আজ ভোররাতের দিকে কালুপুর গ্রাম থেকে ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের জহুরপুর বিওপির একটি টহলদল ভোর ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।