অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে এমন পারফরম্যান্স কিছুটা হলেও আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছিল। তবে মূল ম্যাচে এসে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডারউইনে এখন জয়ের স্বপ্ন দেখছে তারা। মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। শনিবারের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬১ রান। বাংলাদেশের দেওয়া লক্ষ্য থেকে এখনো ৬৭ রান পিছিয়ে স্বাগতিকরা। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে থামিয়ে বাংলাদেশ নিজেদের ইনিংসে তুলেছিল ৪২৬ রান। তাতেই ২২৮ রানের বড় লিড পায় সফরকারীরা। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই বদলে যাওয়ার পেছনের গল্পটা বললেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাট থেকে প্রথম ইনিংসে এসেছে গুরুত্বপূর্ণ ৬৫ রান। এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশের লিড দুইশ ছাড়ায়। মিরাজের কাছে অবশ্য প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা নিয়ে পড়ে থাকার চেয়ে ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটাই বড়, 'আমরা সবাই বিশ্বাস করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি। প্রত্যেকটা খেলোয়াড়ের ভেতরেই এই বিশ্বাসটা ছিল। ম্যানেজমেন্টও সবসময় আমাদের সাপোর্ট করেছে। সেই বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে মাঠেও। গতকাল দ্রুত তিন উইকেট হারানোর পর লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করেন মিরাজ। তার নিজের জন্যও পরিস্থিতিটা ছিল কঠিন, 'যখন আমার ২ রান ছিল তখন মুশফিক ভাই আউট হয়ে গিয়েছিল। বোলারদের সঙ্গে নিয়েই আমি রান করেছি। ওই মুহূর্তে রান করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 15, 2026
খেলাধুলা
৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল মিরাজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026