বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
August 15, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

যে লক্ষণে বুঝবেন সঙ্গী আপনাকে সম্মান করে না

Published: August 15, 2026 at 03:16 PM
যে লক্ষণে বুঝবেন সঙ্গী আপনাকে সম্মান করে না

ভালোবাসার সম্পর্কে সম্মান না থাকলে ধীরে ধীরে সম্পর্ক ফিকে হতে থাকে। সঙ্গী হয়তো আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু দিনকে দিন আপনার সাথে এমন কিছু আচরণ করে, যা অপমানের শামিল। হয়তো অনেক বেশি রাগ করেন। রাগের মাথায় এমন আচরণ করেন যাতে আপনি ভীষণ বিব্রত হন। আপনি হয়তো সব আপমানকে গায়ে মাখছেন না। এটি ভুল। ভালোবাসা থাকুক বা না থাকুক, সম্মান ভীষণ জরুরি। তাই সঙ্গী সম্মান করছে কিনা তা বুঝে নিন। সেই অনুসারে তার সঙ্গে ঠান্ডা মাথায় আলোচনা করুন। কখন বুঝবেন সঙ্গী আপনাকে সম্মান করে না


সঙ্গী কথা রাখে না

সঙ্গী যদি আপনাকে সম্মান করে, ভালোবাসে, তাহলে প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করবেন আপনাকে দেওয়া কথা রাখতে। প্রতিশ্রুতি রাখার তিনি প্রাণপণ চেষ্টা করবেন। কিন্তু সঙ্গী যদি প্রতিবারই কথা না রাখে, আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা না করে, তা হলে বুঝবেন তিনি আপনাকে সম্মান করেন না। তিনি কখনোই আপনার অনুভূতির তোয়াক্কা করেন না।


সবার সামনে আপনাকে নিয়ে হাসি-ঠাট্টা করা

সঙ্গী আপনার সাপোর্ট-সিস্টেম, স্ট্রেন্থ। যে কোনো পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন। কিন্তু সঙ্গী আদতে তা করেন না। বরং, পরিচিত-অপরিচিত মানুষের সামনে সব সময়ে আপনাকে অপদস্থ করেন। আর বলেন যে, মজা করছেন। কিন্তু এই মজার ছলেই তার আসল রূপ বেরিয়ে আসে। সঙ্গী যদি সত্যি আপনার কেয়ার করেন, তা হলে সবার সামনে তিনি ঢাল হয়ে দাঁড়াবেন। মজা একেবারেই করবেন না।


আপনার সাফল্যের মূল্য না দেওয়া

ধরুন আপনি নতুন চাকরি পেলেন, কিংবা কর্মক্ষেত্রে পদোন্নতি হলো। আপনার এই সাফল্যে সঙ্গী একেবারেই খুশি নন। আপনার জীবনে কী ঘটছে, তা নিয়ে সঙ্গী মাথা ঘামান না। এই ধরনের আচরণ সম্পর্কে একেবারেই কাম্য নয়। বিষয়গুলো ছোট হলেও এগুলোই প্রমাণ করে,  তিনি একেবারেই আপনাকে সম্মান করেন না।