রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
August 09, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরের চাঁড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ

Published: August 09, 2026 at 01:55 PM
গোমস্তাপুরের চাঁড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ


গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গতকাল গভীর রাতে চাঁড়ালডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে একটি টহল দল বড়বিল এলাকায় অভিযান চালায়। এসময় ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় বিড়িগুলো গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অধিনায়ক জানিয়েছেন।