গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর ভিশন স্কুলে এই সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও রহনপুর পুনর্ভবা মহানন্দা কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ, সাংবাদিক শাহারিয়ার শাহাদাত সহ শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তার বলেন, মাদক মানবজীবন ও সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে। মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গু করে, পরিবারে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। মাদক থেকে দূরে থাকার শপথ নেওয়া প্রতিটি তরুণের নৈতিক দায়িত্ব। বিশেষ করে খারাপ সঙ্গ ও কৌতুহল এড়িয়ে চলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ভালোকাজে মনোযোগ হওয়া এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে বক্তার বলেন। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কলম,খাতা ও জ্যামিতিক বক্স বিতরণ করা হয়।
শিরোনাম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসের ৭
নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি
রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার
১৫০ টাকায় মিলত বাঘ শিকারের অনুমতি, ডলারের আশায় বিদেশিদের জঙ্গল খুলে দিয়েছিল ভারত
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চীনে ধাক্কা, যে আশায় ভারতে আসছে ব্রিটিশ অভিজাত স্কুলগুলো
‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা
ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি
Printed on: October 24, 2026
August 11, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর বিষয়ে শ্রেণি বক্তৃতা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
Oct 24, 2026
হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
Oct 24, 2026
নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি
Oct 24, 2026
রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার
Oct 24, 2026