চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নবাগত নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা ঠিকাদার সমিতি| এ উপলক্ষে আজ সকালে আয়োজিত অনুষ্ঠানে জেলা ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল হক, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য ঠিকাদাররা উপস্থিত ছিলেন| এছাড়াও ১ম শ্রেণির ঠিকাদার আব্দুল মান্নান, জিয়াউর রহমান জীবন, সামিউল ইসলাম পলাশ, বাদল আলীসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন| ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সকল ঠিকাদারের আন্তরিক সহযোগিতা কামনা করেন| তিনি বলেন, "আগামী দিনে এলজিইডির সব কাজ স'ঠি'ক নি'য়'ম ও নী'তি'মা'লা অনুসরণ করে বাস্তবায়ন করা হবে| আমার প্রতিষ্ঠানে দু'র্নী'তি'র কোনো স্থান থাকবে না| কোনো ধরনের অ'ন্যা'য় বা অ'নি'য়'ম'কে প্র'শ্র'য় দেওয়া হবে না|" এ সময় উপস্থিত ঠিকাদাররা নবাগত নির্বাহী প্রকৌশলীর সফলতা কামনা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
July 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির শুভেচ্ছা
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026