রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন

Published: July 26, 2026 at 02:41 PM
শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন

শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিসের নব- নির্মিত অফিস  উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী ড. সাইমুম পারভেজ। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে   আরোও উপস্থিত ছিলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আজিজ, প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক (রানা), ইউনিয়ন ভূমি নায়েব মোঃ আবুল কালাম আজাদ, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ড. সাইমুম পারভেজ উদ্বোধন শেষে বলেন দিন দিন পরিবার বাড়ছে সেই সাথে জমির ভাগ বাড়ছে, এতে জমির সীমানাও জটিলা হচ্ছে, সরকারি নিয়মে ফি প্রদানের মাধ্যমে জমির নামজারি প্রয়োজন। সেই সাথে ভূমি অফিসের সামনে দুটি বৃক্ষ রোপনও করেন।