রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়

Published: July 26, 2026 at 02:38 PM
চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়


চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের লক্ষে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক সদস্য হারুনুর রশীদ| আজ জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি মতবিনিময় করেন| 

এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের কৃষির উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জের কৃষি খাতের ব্যাপক উন্নয়নের তাগিদ দেন সরকারি কর্মকর্তাদের| তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে কৃষির ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে, আম, ধান, মাছ, গবাদিপশুসহ কৃষি ক্ষেত্রের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করে এই জেলা একটি মডেল জেলা করে গড়ে তোলা সম্ভব|


মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষিকে আরো লাভজনক ও সময়োপযোগী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়| তা ছাড়া জেলার প্রধান ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং সঠিক সংরক্ষণের আধুনিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়|


কৃষকদের দোরগোড়ায় সহজে সরকারি কৃষিসেবা পৌঁছে দেওয়া এবং কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমš^য় ও সহযোগিতা আরো দৃঢ় করার আহ্বান জানানো হয়|


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, মন্ত্রণালায়ের আওতাধীন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ|