ভোলাহাট উপজেলায় র্যাব-৫-এর অভিযানে সিলেট থেকে অপহৃত এক কিশোরী উদ্ধার হয়েছে| এ সময় অপহরণ চক্রের মূলহোতা পারভেজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে| গ্রেফতার ব্যক্তি সিলেটর বাসিন্দা| র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় ভোলাহাটের মুশরীভুজা জামতলা বাগানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং পারভেজকে গ্রেপ্তার করা হয়| র্যাবের তথ্যমতে, পূর্বপরিচয়ের সূত্র ধরে পারভেজ কিশোরীর বাবার মোবাইল ন¤^র সংগ্রহ করে মেয়েটিকে বিয়ের প্রলোভন ও কুপ্রস্তাব দেয়| পরে ১২ জুলাই সকালে বাবা-মায়ের অনুপস্থিতিতে সহযোগীদের নিয়ে কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে| এ ঘটনায় ১৯ জুলাই শাহপরান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়| মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়| উদ্ধার কিশোরী ও গ্রেপ্তার আসামিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৫|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
July 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
ভোলাহাটে র্যাবের অভিযানে সিলেট থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026