বৈভব সূর্যবংশীর আরও একটি ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ফিফটি হাঁকালেন ভারতীয় তরুণ ওপেনার সূর্যবংশী। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করেছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচটি জিম্বাবুয়ের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান কিশান। এই জুটিতে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন তারা। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান। ৩১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৩ রান। ৬৪ ও ৩ রানে ব্যাট করছেন বৈভব সূর্যবংশী ও অধিনায়ক স্রেয়াশ আইয়ার।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026