চিত্রনায়িকা শবনম বুবলী কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনার পর শোবিজ অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে সন্তানের নাম ও পরিচয় প্রকাশ করলেও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি চিত্রনায়ক শাকিব খান। কয়েক মাসের গুঞ্জনের অবসান ঘটিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। গত ১১ মে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। একই পোস্টে তিনি চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করে উল্লেখ করেন, শিশুটির বাবা-মা শাকিব খান ও বুবলী। বুবলীর এই ঘোষণার পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা। তবে, এত কিছুর পরও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বুবলী বা নবজাতককে ঘিরে তার পক্ষ থেকে কোনো শুভেচ্ছা কিংবা প্রতিক্রিয়া দেখা যায়নি। শাকিবের এই নীরবতাই এখন আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন, জল্পনা ও মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন, বুবলীর ঘোষণার বিষয়ে তার অবস্থান কী। অবশ্য বুবলীকে নিয়ে নিজের অবস্থান এর আগেই স্পষ্ট করেছিলেন শাকিব খান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই।” বুবলীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি আরো বলেছিলেন, “আনহেলদি কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এমনকি আমার মনে হয়, মা-বাবার আনহেলদি সম্পর্কের মাঝখানে সন্তান বেড়ে ওঠার চেয়ে আলাদা করে বেড়ে ওঠাটাই তুলনামূলকভাবে অনেক ভালো।” একই সাক্ষাৎকারে সন্তানদের কারণে সীমিত যোগাযোগের বিষয়টিও উল্লেখ করেন তিনি। শাকিবের ভাষায়, “সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও, তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।”এদিকে, বুবলীর কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই শাকিব খানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। তবে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো নতুন বক্তব্য না আসায় আলোচনা ও জল্পনা আরও বেড়েছে। সব মিলিয়ে বুবলীর মাতৃত্বের ঘোষণা যেমন শোবিজ অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি শাকিব খানের নীরবতাও হয়ে উঠেছে সমান আলোচিত একটি বিষয়।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা
নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা
বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব?
ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ
আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন
যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 06, 2026
বিনোদন
বুবলীর কন্যাসন্তানের খবরে নীরব শাকিব খান, বাড়ছে জল্পনা
সর্বশেষ খবর
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
Jul 21, 2026
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
Jul 21, 2026