শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
June 05, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ৩

Published: June 05, 2026 at 03:13 PM
ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ৩

ভোলাহাট  সীমান্তে বিজিবির  মাদক ও চোরাচালার বিরোধি অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১ টি অটোরিক্সাসহ ৩ জনকে আটক করা হয়েছেন| আটকৃতরা হলেন ভোলাহাটের আলালপুর গ্রামের রানাউলের ছেলে মাহবুবুর রহমান, একই গ্রামের সেতাউলের ছেলে জাহিদুল ইসলাম ও  হাউসপুর গ্রামের দুলালের ছেলে সাগার হোসেন| বিজিবি জানায়, আজ সকাল ১১টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৮/২ এস হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে, ভোলাহাট সদর ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান চালায়| অভিযানে টহল দল প্রায় সোয়া ৪ লক্ষ টাকা মূল্যের ওইসব মালামাল জব্দ এবং ৩জনকে আটক করে| চাঁপাইনবাবগঞ্জ ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের মিডিয়া সেল অভিযানটি নিশ্চিত করে জানায়, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে|