চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদুল ফিতরের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা কার্যক্রম চালু রেখেছিল পরিবার পরিকল্পনা বিভাগ। গত ১৭ মার্চ হতে ২৩ মার্চ দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু রাখা হয়।
এ সময়ে জেলায় প্রসব-পূর্ব ১৪৬ জন মাকে সেবা দেয়া হয় এবং স্বাভাবিক প্রসব সেবা দেয়া হয় ৪৮ জনকে। এছাড়া প্রসব পরবর্তী ৮৩ জন, নবজাতকের সেবা ৭৩ জন এবং মা ও শিশু পরিচর্যা সেবা দেয়া হয় ১৯০ জনকে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আগত সেবাগ্রহীতাদের মধ্য থেকে প্রসব-পূর্ব ৩ জনকে সেবা, স্বাভাবিক প্রসব সেবা ৬ জনকে, প্রসব-পরবর্তী সেবা ৭ জনকে, নবজাতকের সেবা ৬ জনকে এবং মা ও শিশু পরিচর্যা সেবা ২২ জনকে দেয়া হয়েছে। এই ৭ দিন ছুটিকালীন জেলায় মোট ৫৪০ জনকে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
জেলার মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমটি তদারকি করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য ও সহকারী পরিচালক (সিসি) ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য এই তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে জেলার প্রসূতি মা ও নবজাতকের কথা বিবেচনায় রেখে ঈদুল ফিতরের ছুটির মধ্যেও জেলার সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে, যাতে সেবাগ্রহীতারা এই সেবা থেকে বঞ্চিত না হয়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
March 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
ঈদের ছুটিতেও ৫৪০ মা ও শিশুকে দেয়া হয়েছে স্বাস্থ্য সেবা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026