শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
June 02, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে চোর সন্দেহে পিটিয়ে প্রতিবন্ধী যুবক হত্যা; আটক ৩

Published: June 02, 2026 at 02:45 PM
ভোলাহাটে চোর সন্দেহে পিটিয়ে প্রতিবন্ধী যুবক হত্যা; আটক ৩

ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী হাটখোলা পাড়ায়, চুরির অভিযোগে এক প্রতিবন্ধী যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে|  নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুরুন্নবীর ছেলে ফিরোজ আলী| এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে| পুলিশ সূত্রে জানা গেছে, আজ দিবাগত রাত ৩ টার দিকে গোহালবাড়ী গ্রামের ইমরান আলীর বাড়ির গোয়ালঘরে চুরির চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান| এ সময় তারা এক ব্যক্তিকে আটক করে| আটক ব্যক্তি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়| পরে গরু চোর সন্দেহে আটক ফিরোজ আলীকে মারধর করা হয়| নিহত ফিরোজ দীর্ঘদিন ধরে স্ত্রী লতিফন বেগমকে নিয়ে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন| স্থানীয়রা জানান, তিনি আধা পাগল ধরণের লোক ছিলেন|  রাস্তা ঘাটে পড়ে থাকা পরিত্যক্ত বোতল, হাড় কুড়াতো| ফিরোজ মাদকাসক্ত থাকলেও,  তার কখনো চুরির ঘটনা নেই| তবে তাকে যারা মেরেছে ওরা গাঁজা বিক্রি করে| নেশা কেনা বেচার কোন ঘটনা থাকতে পারে বলে ধারণা করছে|


প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, পিটুনিতে গুরুত্বর আহত অবস্থায় ফিরোজকে সকাল ৭টার দিকে পুলিশ উদ্ধার করে| পরে তাকে চিকিৎসার জন্য ভোলাহাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক ফয়সাল তানিম মৃত্যু ঘোষণা করেন| ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গোহালবাড়ী এলাকায় চুরি চেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে মারধর করে| পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান| এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে| আটককৃতরা হলেন গোহালবাড়ি গ্রামের মো. ইমরান হোসেন, তার ছেলে নুরুল হক এবং রাজিব| তিনি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|