মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 02, 2026
June 02, 2026
বিনোদন
বিনোদন

একেকটি ছবির জন্য ১৫ কোটি নিচ্ছেন রাশমিকা!

Published: June 02, 2026 at 02:31 PM
একেকটি ছবির জন্য ১৫ কোটি নিচ্ছেন রাশমিকা!

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও এখন সমান দাপট অভিনেত্রী রাশমিকা মান্দানার। বড় বাজেটের সিনেমা, নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন আর দুর্দান্ত অভিনয়ে তিনি এখন ভারতের অন্যতম ব্যস্ত তারকায় পরিণত হয়েছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা’র প্রথম কিস্তির তুলনায় বর্তমান সময়ে তার পারিশ্রমিক বেড়েছে প্রায় সাত গুণ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘পুষ্পা’র প্রথম কিস্তির সময় রাশমিকার পারিশ্রমিক ছিল মাত্র ২ কোটি রুপি। ছবিটির অভাবনীয় সাফল্যের পর তিনি প্রতি সিনেমার জন্য ৩ কোটি রুপি করে নেওয়া শুরু করেন। সেই তুলনায় বর্তমানে তার পারিশ্রমিক প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে।  প্রতিবেদন অনুযায়ী, রাশমিকার পারিশ্রমিক এখন প্রায় ১৫ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। যদিও পারিশ্রমিক বৃদ্ধির এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় প্রধান চরিত্রের অভিনেতা শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন রাশমিকাই। এছাড়া বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ এবং ধানুশের সঙ্গে ‘কুবেরা’ সিনেমাতেও বড় অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি।  একের পর এক হিট প্রজেক্টের কল্যাণে রাশমিকা নিজেকে ভারতের অন্যতম শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার পর উত্তর ভারতীয় দর্শকদের কাছেও তিনি দারুণ গ্রহণযোগ্যতা পান।