যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্স থ্রিলার ‘আলফা’ ছবির সেট থেকে আসা একটি গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলেছিল। নেটপাড়ায় দাবি করা হচ্ছিল যে, সিনেমাটির শুটিং চলাকালীন সহ-অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ববি দেওলের বড় ধরনের কোনো মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে সমস্ত জল্পনা-কল্পনায় জল ঢেলে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন খোদ ববি দেওল। সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে এই বলিউড অভিনেতা জানান, এই গুঞ্জনের কথা শুনে দর্শকদের মতো তিনি নিজেও আকাশ থেকে পড়েছিলেন। ববি দেওল বলেন, আমার এক বন্ধু এই গুঞ্জনের একটি স্ক্রিনশট আমাকে পাঠিয়েছিল। দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। মানুষের আসলে কোনো কাজ নেই, তাই যা ইচ্ছে তা-ই বানিয়ে লিখে দেয়। আলিয়া ভাটের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও যোগ করেন, আলিয়া অত্যন্ত পেশাদার এবং কঠোর পরিশ্রমী একজন অভিনেত্রী। ফাইটিং সিকোয়েন্সগুলোর জন্য আলিয়া নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছিলেন। ফলে কে কী ভেবে এই ধরনের গুজব ছড়াল, তা তার মাথায় ঢুকছে না। ববি স্পষ্ট জানিয়ে দেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা এবং সবার কাছে গিয়ে নিজের সততা প্রমাণ করার কোনো প্রয়োজন তিনি বোধ করেন না। উল্লেখ্য, ‘আলফা’ সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম বহুল প্রতীক্ষিত একটি প্রজেক্ট। এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এটিই প্রথম নারীপ্রধান সিনেমা, যেখানে মূল ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। ছবিতে খলনায়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুর। গত এক বছরে বেশ কয়েকবার ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। অবশেষে আগামী ১০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতারা নিশ্চিত করেছেন।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত
বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক
৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে
স্ত্রীর ভয় উপেক্ষা করে ‘সিরিয়াল কিসার’ হয়েছিলেন ইমরান হাশমি
ভেজানো কিশমিশেই মিলতে পারে হজমের স্বস্তি
সামান্থার সঙ্গে ‘প্রতারণার’ মিথ্যা রটনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য
শোকের আবহে অজিতের পাশে বিজয়-তৃষা
আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’
ভালোবাসার মানুষকে বিয়ে করলেন পপতারকা দুয়া লিপা
Printed on: June 01, 2026
June 01, 2026
বিনোদন
আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Jun 01, 2026
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত
Jun 01, 2026
৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে
Jun 01, 2026