রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
সম্ভাব্য পুশইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি অভিনেত্রীর যে সিদ্ধান্তে পালিয়ে যান ম্যানেজার ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ যাত্রা স্থগিত রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু পানির নিচের ড্রোন বানাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ! ২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড ক্রীড়া ডেস্ক বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা
Printed on: May 31, 2026
May 31, 2026
বিনোদন
বিনোদন

অভিনেত্রীর যে সিদ্ধান্তে পালিয়ে যান ম্যানেজার

Published: May 31, 2026 at 10:44 AM
অভিনেত্রীর যে সিদ্ধান্তে পালিয়ে যান ম্যানেজার

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন জানিয়েছেন, অবিবাহিত অবস্থায় সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত তার জীবনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল। এমনকি এই সিদ্ধান্তের কারণে তার ব্যক্তিগত ম্যানেজারও কাজ ছেড়ে চলে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, মাত্র ২৪ বছর বয়সে বড় মেয়ে রেনেকে দত্তক নেওয়ার পর অনেকেই তার সিদ্ধান্তকে ভালোভাবে নেননি। অভিনেত্রীর ভাষ্য, ‘তিনি আমাকে বলেছিলেন, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে একেবারেই সিরিয়াস নও। ২৪ বছর বয়সে মা হয়ে যাওয়া একজন মানুষের সঙ্গে আমি কাজ করতে পারব না। তুমি আর কোনো দিন কাজ পাবে না।’ তবে এসব মন্তব্য তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং নিজের সিদ্ধান্তের প্রতি আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি। সুস্মিতার মতে, ম্যানেজার চলে যাওয়ার ঘটনাটি শেষ পর্যন্ত তার জন্য ভালোই হয়েছিল এই ইন্ডাস্ট্রিতে কেউ আমাকে কোনো সুযোগ করে দেয়নি। নিজের চেষ্টাতেই সব অর্জন করেছি।’

তিনি আরো জানান, অনেকেই তার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তবে তিনি বিশ্বাস করতেন, সমাজের অনেক নিয়মই মানুষের তৈরি। তাই অন্যের মতামতের চেয়ে নিজের বিশ্বাস ও ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য, ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা সেন। পরে ২০১০ সালে দ্বিতীয় কন্যাসন্তান আলিশাকেও দত্তক নেন তিনি। দুই মেয়েকে নিয়ে নিজের পরিবার গড়ে তুলেছেন এই অভিনেত্রী। সুস্মিতার মতে, জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনো পুরস্কার বা জনপ্রিয়তা নয়; বরং দুই মেয়েকে ভালোবাসা ও নিরাপদ শৈশব উপহার দিতে পারাই তার সবচেয়ে বড় অর্জন।