রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপ যাত্রা স্থগিত রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু পানির নিচের ড্রোন বানাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ! ২০২৬ বিশ্বকাপে ভেঙে যেতে পারে ফুটবল ইতিহাসের ৫ মহারেকর্ড ক্রীড়া ডেস্ক বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা, চোটে আরেক তারকা চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ৬ শিশু হাসপাতালে ভর্তি আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী
Printed on: May 31, 2026
May 31, 2026
বিনোদন
বিনোদন

পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী

Published: May 31, 2026 at 09:57 AM
পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী

বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না। গান, মঞ্চ পরিবেশনা ও আলোকচিত্র নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। তবে এবার ঈদ উপলক্ষে প্রকাশিত কয়েকটি পারিবারিক ছবি ভক্তদের সামনে তুলে ধরেছে জেমসের অন্য এক রূপ। জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, জেমস তাঁর দুই সংসারের সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিগুলো দ্রুতই ভক্তদের নজর কাড়ে। একটি ছবিতে জেমসকে দেখা যায় মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবা ও বড় বোনের পাশে হাসিমুখে থাকা জিবরানকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। আরেকটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তাঁর বর্তমান স্ত্রী নামিয়া, মেয়ে জান্নাত এবং ছেলে জিবরানকে। পরিবারকে ঘিরে এই উষ্ণ মুহূর্ত ভক্তদের আবেগাপ্লুত করেছে। একজন শিল্পীর পাশাপাশি একজন বাবা ও পারিবারিক মানুষ হিসেবে জেমসের এই উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের। এ ছাড়া বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি কানিজ। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।” ঘরোয়া ও আন্তরিক এই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের মেয়ে জান্নাত ও ছেলে দানেশ রয়েছেন। এদিকে গত বছর জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন করে বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর জানিয়েছিলেন, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং পরে বিয়ের সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল। পরে ২০২৪ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের পরিবারে নতুন আনন্দের নাম পুত্রসন্তান জিবরান।