সোমবার ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 25, 2026
May 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

ঈদ উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের ছুটি

Published: May 25, 2026 at 12:27 PM
ঈদ উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের ছুটি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে| আগামীকাল ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে| তবে আগামী ৩ জুন থেকে পুনরায় যথারীতি সকল কার্যক্রম চালু হবে| সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সকল পক্ষকে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে| বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে ঈদের ছুটিকালীন এ কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে| তবে বন্ধের সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ¯^াভাবিক থাকবে| ঈদের দিনসহ প্রতিদিনই এ কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে| বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি জানান, ঈদের ছুটির সময় মূল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও লোড-আনলোড, গুদামজাতকরণ ও পরিবহণসহ কিছু অভ্যন্তরীণ কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে|