রবিবার ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 24, 2026
May 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জের প্রত্যন্ত সীমান্তে বিজিবির মেডিক্যাল ক্যাম্প

Published: May 24, 2026 at 02:52 PM
শিবগঞ্জের প্রত্যন্ত সীমান্তে বিজিবির মেডিক্যাল ক্যাম্প


শিবগঞ্জের প্রত্যন্ত সীমান্তে বিজিবির মেডিক্যাল ক্যাম্প


শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত ও দূর্গম কামালপুর সীমান্তে বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে দিনব্যাপী ক্যাম্পে শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় সাড়ে ৫ শত সীমান্তবাসীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষূধ প্রদান করা হয়। ক্যাম্পে বিজিবির একজন নারী চিকিৎসকসহ ৩ জন চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন কামালপুর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প আয়োজন করে। দুপুরে ক্যাম্পের নিকটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী  সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিজিবি সীমান্তে নিয়মিত দায়িত্ব পাালনের পাশাপাশি সম্ভাব্য পুশইন নিয়ে সতর্ক রয়েছে। যে কোন মূল্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাদকসহ বিভিন্ন চোরাকারবারীদের ব্যাপারে আরও কঠোর হবার প্রত্যায় ব্যক্ত করেন তিনি। তবে তিনি বলেন, ব্যাটালিয়নের আওতাধীন ৭৪ কিলোমিটার সীমান্তে সংশ্লিস্ট সকল পক্ষের  আন্তরিক সহযোগিতা ছাড়া নিচ্ছিদ্র নিরাপত্তা দেয়া কঠিন।

পরে অধিনায়ক মেডিক্যাল ক্যম্প ঘুরে  দেখেন। তিনি রোগিদের খোঁজ খবর নেন। এসময় অধিনায়ক সীমান্ত সুরক্ষায় সীমান্তবাসীদের সহযোগিতা কামণা করেন। তিনি বলেন, বিজিবি সবসময় সীমান্তেবাসীদেও পাশে রয়েছে।   যে কোন দূর্যোগ সহ সর্বদা সীমান্তের দূ:স্থ মানুষদের খোঁজ রাখা হবে। এ সময় সংশ্লিস্ট দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও  কামালপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম সহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।