শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 23, 2026
May 23, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: May 23, 2026 at 10:49 AM
শিবগঞ্জে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


শিবগঞ্জে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


শিবগঞ্জ উপজেলা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সিলিং ফ্যানের সাথে গলায় পরনের বেল্টের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পায়েল শিবগঞ্জ পৌরএলাকার পিঠালিতলা পুরাতনপাড়া মহল্লার আশরাফুল ইসলাম শিলুর ছেলে ইমন আহম্মেদ পায়েল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেন ইমন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।