বয়সটা ৩৯ পেরিয়েছে। এখনও ফ্র্যাঞ্চাইজি লিগে হটকেক সাকিব আল হাসান। এবার তাকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ালো লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংস। আজ (শুক্রবার) নিজেদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে এলপিএল। এলপিএল সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন।’ সাকিবকে নিয়ে তারা আরও বলেছে, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন একটি ব্রেকথ্রু (উইকেট) প্রয়োজন, তখন আসে উইকেট। চাপের মুখে যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়, তখন বজায় থাকে চরম আত্মসংযম।’ সাকিবকে টি-টোয়েন্টি ক্রিকেটের পরিপূর্ণ অলরাউন্ডার আখ্যা দিয়ে এলপিএল পেজে আরও লেখা হয়েছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস তাদের ইতিমধ্যেই শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির যোগান দিলো।’ এর আগে সাকিব এলপিএলে খেলেছেন ২০২৩ সালে। গল টাইটান্সের হয়ে ওই আসর খেলেন বাংলাদেশি অলরাউন্ডার।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 23, 2026
খেলাধুলা
সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে দল পেলেন সাকিব
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026