বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 23, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

Published: May 23, 2026 at 10:50 AM
রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু


আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচীর ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকাল ৯টায় পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দীন, রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারোয়ার জাহান, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ পৌরসভার অন্য কর্মকর্তা কর্মচারীসহ উপকারভোগীরা।

উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২৫ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। আজ ও আগামীকাল ২দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত পৌরসভার নতুন ভবনে দেওয়া হচ্ছে এই চাল।