গত বছরের শেষ দিকে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরিচালক সাইফ চন্দন শুরু করেছিলেন ‘মালিক’ সিনেমার শুটিং। শুরুতে শোনা গিয়েছিল, সিনেমাটি গত ঈদুল ফিতর মুক্তি পাবে। তবে শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তখন মুক্তি পায়নি সিনেমাটি। এরপর থেকেই গুঞ্জন ছিল, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে ‘মালিক’। অবশেষে সেই জল্পনার অবসান হলো। গত বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ঈদুল আজহায়ে মুক্তি পাচ্ছে ‘মালিক’। অ্যাকশনধর্মী গল্পে নির্মিত ‘মালিক’-এ দেখা যাবে এক জেদি মানুষের লড়াইয়ের গল্প। মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য প্রতিশোধের পথে নামা এক তরুণ কীভাবে সময়ের সঙ্গে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়, সেই গল্পই উঠে আসবে সিনেমায়। এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নরূপে। অ্যাকশন দৃশ্যে নিজেকে প্রস্তুত করতে তিনি নিয়েছেন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ। নির্মাতা সাইফ চন্দন বলেন, অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে সুন্দর একটি গল্প রয়েছে। অভিনয়শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও চমকে যাবে। আশা করছি, এটি দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে। বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজে কলকাতায় অবস্থান করছেন নির্মাতা। ঈদে মুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বেশ কয়েকটি হলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর শুরু হবে প্রচারণা। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন সাপলুডু সিনেমায়, যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে রয়েছে রকস্টার, রইদ, বনলতা সেন, তছনছ, অফিসার, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, মাসুদ রানা এবং নাকফুলের কাব্য।
শিরোনাম
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
মেসি রেশ কাটতে না কাটতেই অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ
চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০
সর্বশেষ খবর
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
Sep 04, 2026
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
Sep 04, 2026
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
Sep 04, 2026
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
Sep 04, 2026