জ্বর ও পেটের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বণিক। আজ শুক্রবার কলকাতার মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী, অভিনেতা সৌরভ দাস। ভারতীয় গণমাধ্যমকে সৌরভ দাস জানান, চিকিৎসকের পরামর্শ নিতে গেলে পরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভের কথায়, দর্শনা দীর্ঘদিন ধরে কাজের চাপের মধ্যে ছিলেন। বিজ্ঞাপনের শুটিংসহ টানা কাজ চলছিল। অতিরিক্ত কাজের চাপ ও শারীরিক দুর্বলতা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, শুটিংয়ের সময় ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন দর্শনা। এতে সাময়িকভাবে জ্বর কমলেও পরে আবার ফিরে আসে। পাশাপাশি পেটের সংক্রমণও ধরা পড়ে। অভিনেত্রী জানিয়েছেন, পরীক্ষায় তার মূত্রনালিতে সংক্রমণ পাওয়া গেছে। তাই শুধু ওষুধে না রেখে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে এবং তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এখন তিনি স্থিতিশীল আছেন এবং খুব শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
শিরোনাম
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
মেসি রেশ কাটতে না কাটতেই অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর ধরে পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ
চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০
সর্বশেষ খবর
১ মিনিট ২৬ সেকেন্ডের ভয় আর চমক ভাঁজে ভাঁজে
Sep 04, 2026
৭৩ বসন্তে আজও অমলিন যার কণ্ঠের জাদু
Sep 04, 2026
এআই ছাড়া মানুষ ‘অদক্ষ বানর’, ইলন মাস্কের খোঁচা
Sep 04, 2026
যারা পাশে ছিলেন না, তারাই অভিনন্দন জানাচ্ছেন
Sep 04, 2026