শিবগঞ্জে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু হয়েছে| আজ সকালে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়| অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম| এ সময় তিনি বলেন, আমরা চাই মানুষ যেন ঘরে বসে অধিকাংশ ভূমিসেবা পেতে পারে| ভূমি অফিসে না গিয়ে নাগরিকরা যেন দ্রুত সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে| এতে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হায়াতউদ্দৌলা, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলীসহ অন্যরা| মেলায় তিনটি স্টল স্থান পেয়েছে| এবারের প্রতিপাদ্য- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’|
শিরোনাম
গোমস্তাপুরে কাভার্ট ভ্যান ও পাওয়ার টিলারের সংঘর্ষ; আহত ৩
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চাঁপাইনবাবগঞ্জে ৭ ইটভাটা ও ১ টি সীসা কারখানাকে ২৬ লক্ষ টাকা অর্থদন্ড
সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও ১ জন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় ৩৫০
ঈদ উপলক্ষে হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু
১৭ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের পাথর আমদানি শুরু
গোমস্তাপুরে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু