বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 19, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে কাভার্ট ভ্যান ও পাওয়ার টিলারের সংঘর্ষ; আহত ৩

Published: May 19, 2026 at 02:35 PM
গোমস্তাপুরে কাভার্ট ভ্যান ও পাওয়ার টিলারের সংঘর্ষ; আহত ৩

গোমস্তাপুরে পণ্য পরিবহনকারী কাভার্ট ভ্যান ও ধান বোঝাই পাওয়ার টিলারের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে| আজ বিকেলে উপজেলার রহনপুর- গোমস্তাপুর সড়কের মরিচাডাঙ্গায় এলাকায় এই ঘটনা ঘটে| আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার গহলাবাড়ী গ্রামের আলতাফ, নিশান ও মোস্তাক হোসেন| তারা জমি থেকে পাওয়ার টিলারে ধান নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন| গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন| তিনি জানান, আজ বিকেলে রহনপুর- গোমস্তাপুর সড়কের মরিচাডাঙ্গায় কাভার্ট ভ্যান ও ধান বোঝাই পাওয়ার টিলারের সংঘর্ষ হয়| এতে শিবগঞ্জ উপজেলার গহলাবাড়ী গ্রামের আলতাফ, নিশান ও মোস্তাক হোসেন ৩ জন গুরুতর আহত হন| পরে ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ, নিশান এর অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন| এছাড়া অপর আহত মোস্তাক হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়| পরে পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ট ভ্যানটি আটক করে| তবে চালক পলাতক রয়েছে বলে ওসি জানিয়েছেন|