বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 18, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ১ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন, ট্রাকসহ চালক গ্রেপ্তার

Published: May 18, 2026 at 03:25 PM
শিবগঞ্জে ১ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন, ট্রাকসহ  চালক গ্রেপ্তার

 শিবগঞ্জে ১ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন, ট্রাকসহ  চালক গ্রেপ্তার


 শিবগঞ্জ উপজেলা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর  নিষিদ্ধ ঘোষিত ১ হাজার ৮০০ কেজি পলিথিন সহ একটি মিনি ট্র্াক ও এর চালককে  আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার(১৮মে) সকাল ১১টার দিকে শিবগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডের গোয়ালপাড়া গাজী চেয়ারম্যানের মোড় এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে ট্রাকটি আটক করে প্রতিটি ৩০ কেজির বস্তায় ৬০ বস্তা পলিথিন জব্দ করা হয়। এসব পলিথিনের  বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৯৬ হাজার টাকা। এ সময় গ্রেপ্তার হন ট্রাক চালক মিলন প্রামানিক(৩৯)। তিনি নাটোরের সিংড়া থানার আতাইকুলা পূর্বপাড়া এলাকার মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পলিথিনগুলো ঢাকা থেকে শিবগঞ্জের কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জন্য আনা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায়  ২০১৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।  মামলার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানোর বিসয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি