গোমস্তাপুরে ৩ দিন ব্যাপি ভূমিসেবা মেলা শুরু হয়েছে| আজ সকালে উপজেলা ভূমি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়| শোভাযাত্রাটি ওই কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়| উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রাণালয়ের সহযোগিতায় আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রাংসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা| শোভাযাত্রা শেষে মিজানুর রহমান এমপি ভূমি কার্যালয় চত্বরে ভূমি সেবা স্টলগুলো পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন|
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 19, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026