টানা ১৭ দিন বন্ধ থাকার পর শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারো পাথর আমদানি শুরু হয়েছে| আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে| এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম| এর আগে স্থলবন্দরে এলসি ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে গত ২ মে থেকে ১৮ মে পর্যন্ত টানা ১৭ দিন পাথর আমদানি বন্ধ ছিল| মঙ্গলবার সকালে উভয় দেশের আমদানি ও রফতানিকারক নেতাদের মধ্যে অনলাইন ˆবঠক হয়| ˆবঠক শেষে পাথরের টন প্রতি শুল্কায়ন মূল্য ১৪ ডলারে সমঝোতা হয়| সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, বিগত দিনে প্রতি টন পাথর সর্বোচ্চ ১৩ ডলার এলসিতে আমদানি করা হত| তবে হঠাৎ করে ভারতীয় কর্তৃপক্ষ এলসি ভ্যালু দুই ডলার বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় ক্ষোভে আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা| পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে এসেছে|
শিরোনাম
গোমস্তাপুরে কাভার্ট ভ্যান ও পাওয়ার টিলারের সংঘর্ষ; আহত ৩
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চাঁপাইনবাবগঞ্জে ৭ ইটভাটা ও ১ টি সীসা কারখানাকে ২৬ লক্ষ টাকা অর্থদন্ড
সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও ১ জন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি, ফেরার অপেক্ষায় ৩৫০
ঈদ উপলক্ষে হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু
১৭ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের পাথর আমদানি শুরু
গোমস্তাপুরে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু
Printed on: May 19, 2026
May 19, 2026
শিবগঞ্জ
১৭ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের পাথর আমদানি শুরু