রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
May 24, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

Published: May 24, 2026 at 11:04 AM
ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদের নিজস্ব মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সবুর আলী, নুরুল ইসলাম, রবিউল ইসলাম রোবা, রাকিবুল ইসলাম, সাদিকুল ইসলাম, রহমত আলী ও ফরিদা খাতুনসহ অন্যান্যরা। ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৭৩৯ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৭৩৯ টাকা। সভায় বক্তারা জানান, নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।