বেজে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের বিদায় ঘণ্টা। ১২ দিনের এই জমকালো আয়োজন শেষ হচ্ছে আজ ২৩ মে শনিবার দিবাগত রাতে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার স্বর্ণপাম (পাম দ্য’র) কার হাতে উঠবে- এ নিয়েই এখন চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে চরম কৌতূহল। ফ্রান্সের কান শহরে ১২ মে থেকে শুরু হওয়া এই উৎসবে ২২টি চলচ্চিত্র সর্বোচ্চ পুরস্কার 'পাম দ্য'র'-এর জন্য প্রতিযোগিতা করেছে। সমাপনী ছবি ‘ইউলিসিস’ প্রদর্শনের মাধ্যমে আজ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশের মতে, এবারের দৌড়ে এগিয়ে থাকতে পারে রুশ নির্মাতা আন্দ্রে জাভিয়াগিন্তসেভের নতুন সিনেমা ‘মিনোটর’। কোভিড মহামারির সময় টানা ৪০ দিন কোমায় থাকার পর সুস্থ হয়ে ওঠা এই নির্মাতার ব্যক্তিগত অভিজ্ঞতার ছায়া ও রাজনৈতিক রূপক মিলিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। গ্রিক পুরাণের মিনোটরকে প্রতীক করে ছবিতে রাশিয়ার অভ্যন্তরীণ দুর্নীতি, ক্ষমতার দম্ভ এবং ইউক্রেন যুদ্ধের বাস্তবতাকে এক পারিবারিক সংকটের মাধ্যমে তুলে ধরা হয়েছে।স্বর্ণপাম জয়ের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে পোলিশ নির্মাতা পাভেল পাভলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতোমধ্যে উচ্চ প্রশংসা পেয়েছে। এছাড়া আলোচনায় আছে পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাগুলোও। অন্যদিকে সেরা অভিনেতা বিভাগে শক্ত অবস্থানে আছেন সেবাস্তিয়ান স্ট্যান। মার্কিন এক প্রকৌশলীর চরিত্রে তার অভিনয় সমালোচকদের নজর কেড়েছে। কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আজ রাতেই জুরিপ্রধান পার্ক ছান উক ও তার টিম ঘোষণা করবেন এবারের বিজয়ীদের নাম।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 23, 2026
বিনোদন
শেষ হচ্ছে কান চলচ্চিত্র উৎসব কার হাতে উঠবে স্বর্ণপাম
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026