রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 27, 2026
বিনোদন
বিনোদন

মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

Published: November 27, 2026 at 01:13 PM
মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর


অভিনেতা নিলয় আলমগীরের মেয়ে রুশদা এক বছর পূর্ণ করেছে। মেয়ের প্রথম জন্মদিনে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুখ প্রকাশ করেছেন এই অভিনেতা।

একই সঙ্গে মেয়ের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নিলয়। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা আজ এক বছর পূর্ণ করল।’

মেয়ের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনাও জানিয়েছেন অভিনেতা।

রুশদার সুস্থতা, অফুরন্ত আনন্দ, সুন্দর ও পবিত্র মন এবং সুন্দর জীবন কামনা করেছেন তিনি। পাশাপাশি সব ধরনের অনিষ্ট থেকে মেয়েকে রক্ষা করে সর্বদা কল্যাণের পথে পরিচালিত করার প্রার্থনা করেন।

বার্তার শেষে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে নিলয় আলমগীর লেখেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।

’গত বছরের ২৭ নভেম্বর নিলয় ও তাসনুভা তাবাসসুম দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয় রুশদা মাইমানাহ। সে সময় নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছিলেন নিলয়।

এর আগে ২০২১ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নিলয় ও তাসনুভা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু হয় তাদের সম্পর্ক।