ভোলাহাটে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উপজেলা কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন| জেলা প্রশাসক যোগদানের পর আজ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| এসময় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মুক্তিযোদ্ধা, বহিরাগত কথিত সাংবাদিকদের উৎপাত, উপজেলা পরিষদ চত্বরে কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকিপূর্ণ আবাসিক মেরামত বিষয়ে আলোচনা হয়| সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন পাল, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জন¯^াস্থ্য প্রকৌশলী আজমীর শেখ, বিএমডিএ প্রকৌশলী লোকমান হাকিম, শিক্ষা কর্মকর্তা ইব্রাহীম খলিল, বিআরডিবি কর্মকর্তা সবুজ আলী, এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী মোঃ আছাবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজুদ্দিন পানু মিয়া, স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন| এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, উপজেলায় ১২টি দপ্তরের কর্মকর্তা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং ভোলাহাট উপজেলার উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে|
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026