শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 21, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে স্বচ্ছ প্রক্রিয়ায় ভিজিএফ এর চাল বিতরণ

Published: May 21, 2026 at 12:22 PM
ভোলাহাটে স্বচ্ছ প্রক্রিয়ায় ভিজিএফ এর চাল বিতরণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভোলাহাটে স্বচ্ছ প্রক্রিয়ায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে| আজ ভোলাহাট সদর ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে স্বচ্ছ প্রক্রিয়ায় চাল বিতরণ করা হয়| ভোলাহাট সদর ইউনিয়নে ২হাজার ৭১৭, গোহালবাড়ি ইউনিয়নে ২হাজার ৬৫৬, দলদলী ইউনিয়নে ২হাজার৮১০ ও জামবাড়ীয়া ইউনিয়নে ১হাজার ৬৯৪ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়| চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ কতৃপক্ষ প্রসংসনীয় কিছু উদ্যোগ গ্রহণ করেছে| সুবিধা ভোগীকে নিজে উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত স্লিপসহ এন আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং মূল এন আইডি কার্ড প্রদর্শন করতে হবে| একজন ব্যক্তি একাধিক সুবিধা নিতে না পারে সে জন্য প্রত্যেক সুবিধা ভোগীর আঙ্গুলে অমচনিয় কালি দেওয়া হয়েছে| সুবিধা ভোগীকে নিজ ইউনিয়নের বাসিন্দা হতে হবে| এমনকি সুবিধা ভোগীরা যাতে চাল বিক্রি করতে না পারেন সে জন্য বার বার মাইকিং করে সতর্ক করছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাজহারুল ইসলাম| এব্যাপারে প্রশাসনিক কর্মকর্তা ও ট্যাগ অফিস যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ বলেন, খুব ¯^চ্ছ প্রক্রিয়ায় দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে| এদিকে ভোলাহাট সদর ইউনিয়নেও ¯^চ্ছতার সাথে সুবিধা ভোগীদের চাল বিতরণ করা হয়|